বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক ও সড়ক নিরাপত্তা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা ও উপজেলা সড়ক নিরাপত্তা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহেদুল আলম চৌধূরী, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ আবেদীন ভূইয়া, বুড়িচং থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা ভেটেনারি সার্জন ডা. জনি পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ আশ্রাফুল ইসলাম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার মোঃ আতাউর রহমান, গ্রাম্য আদালতের উপজেলা সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ এবং পীরযাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

সভায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) যথাযথভাবে উদযাপন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে ঈদসহ বিভিন্ন জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • বুড়িচং
  • উপজেলার খবর এ সম্পর্কিত আরও পড়ুন:
    কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক নেকবর হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ১০ (বিজিবি)।গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ফোরকান উদ্দীন (৩৫)। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন তেতাভূমি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। বাংলাদেশ সীমান্তের ১০০ গজ ভেতরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় । এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।কুমিল্লা কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, আটক ফোরকান উদ্দীনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    ১০ মাস আগে