বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ তারু মিয়ার সভাপতিত্বে কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্মআহবায়ক মোঃ দ্বীন ইসলাম মৈশান এর পরিচালনায় উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান এবং উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মিয়া মোঃ বদিউল আলম সম্রাট এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন হুদা মামুন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্মআহবায়ক হাজী সেলিম, মোবারক হোসেন, ফয়েজ আহম্মেদ, হাবিবুর রহমান, আবু ছায়িদ আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হাসান, আবুর কালাম আজাদ, মোঃ জমির হোসেন মোঃউপজেলা কৃষক দলের সাংগঠনিক