বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি পালনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি পালনে সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • বুড়িচং