দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে

Spread the love

দাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং উপজেলা সদর বাজারে এ গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
গণসংযোগকালে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং অন্যায়-অবিচার, জুলুম-অপরাধ ও দুর্নীতির অবসানে সম্মিলিতভাবে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
নেতারা বলেন, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ ও দুর্নীতি দূর করতে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শুরা সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, মুহাম্মদ সাইফুল আলম ও মাওলানা মিজানুর রহমান আতিকি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কবির হোসেন ও ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমির তাজুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি জাকারিয়া খান সৌরভসহ স্থানীয় নেতাকর্মীরা।

  • বুড়িচং