আগামী ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হেভিওয়েট ও গ্রহণযোগ্য প্রার্থীর আগমনের কথা শোনা যাচ্ছে। ব্রাহ্মনপাড়া সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান প্রয়াত জনাব আবদুল অদুদ সাহেবের সুযোগ্য সন্তান “শিক্ষাবিদ ও গবেষক“ জনাব মোঃ মাসুকুল আলম (মাসুক) সাহেব আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে অংশগ্রহণের কথা শোনা যাচ্ছে। মাসুকুল আলম সাহেব ১৯৮৪ সালে পাঁচটি বিষয়ে লেটারসহ এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পান। তারপর ১৯৮৬ সালে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। উনি নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবের সরাসরি ছাত্র ছিলেন। তিনি ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠান -বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ ও আরটিভি’র “নির্বাহী পরিচালক“ হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি গবেষণামূলক (রাজনীতি, অর্থনীতি ও ধর্ম) কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। জনাব মাসুকুল আলম বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র “সম্মানিত সদস্য“ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা “ছাত্রদল“ ও “যুবদলের“ -সাবেক সভাপতি, ব্রাহ্মনপাড়া থানা বিএনপি’র সাবেক “সাধারণ সম্পাদক“ ও ব্রাহ্মনপাড়া থানা বিএনপি’র বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহ আলম খোকনের আপন ছোট ভাই।