ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৯ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩ জুন) ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. শরীফ (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া