ব্রাহ্মণপাড়ায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় এক রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান ভূইঁয়া এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. হেফজুর রহমান। এসময় কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, অধ্যক্ষ মাওলানা ছাদেকুল ইসলাম, এনসিপির সমন্বয়ক মো. জহিরুল হক সরকার, মাওলানা আবু সালেহ মোঃ নুর মোহাম্মদ, মাওলানা লুৎফুর রহমান খান মাছুম, মাওলানা রফিকুল ইসলাম ফয়েজী, মাওলানা আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আমীর মাওলানা মাঈনুদ্দিন সাঈদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম শাহীন, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, মাধবপুর ইউনিয়ন আমীর মাওলানা আমানত উল্লাহ মজুমদার, শিদলাই ইউনিয়ন আমীর মাওলানা আবু কাউছার সরকার, দুলালপুর ইউনিয়ন আমীর কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, মালাপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ুব খান পাঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, চাকুরিজীবী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সবশেষে মোনাজাত পরিচালনা করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. হেফজুর রহমান।

  • ব্রাহ্মণপাড়া