পরিকল্পিত ও পরিচ্ছন্ন বসবাস যোগ্য ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন গঠনে কাজ করতে চান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম৷ তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহালক্ষীপাড়া গ্রামের আব্দুর রশিদ এর ছোট ছেলে৷ শৈশব থেকেই সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। মোঃ জাহিদুল ইসলাম ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ও ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের যুগ্নআহবায়ক, ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের সাথে জড়িত । বর্তমানে তিনি একজন তরুণ উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী৷ উচ্চ শিক্ষিত, সমাজ সেবক জাহিদুল ইসলাম বলেন, ১৯৬০ সালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে৷ সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বৃন্দ সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন৷ কিন্তু কোন চেয়ারম্যান সদর ইউনিয়ন পরিষদ এলাকার জন্য কোন পরিকল্পনা হাতে নেননি৷ যার কারনে দিন দিন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন এলাকার সাধারন মানুষ জলাবদ্ধতা, ময়লা ফেলার নিদিষ্ট স্থানের অভাব, বাইপাস সড়ক ইত্যাদি সেবা থেকে বঞ্চিত হচ্ছে৷ বাসা বাড়ির ময়লা ফেলার নিদিষ্ট স্থানের অভাবে রীতিমত বিব্রতকর অবস্থায় পরেছে সদর ইউনিয়নের বাসিন্দারা৷ সুযোগ পেলে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন হবে উন্নয়নের রুলমডেল ৷ এলাকার স্হায়ী সমস্যার পরিকল্পিত সমাধান করা হবে৷ ইউনিয়ন পরিষদের সেবা সমূহ, যেমন-জন্ম নিবন্ধন থেকে শুরু করে, বিভিন্ন ভাতাসহ ইউনিয়ন পরিষদের সেবা সাধারন মানুষের কাছে পৌছে যাবে ইনশাআল্লাহ৷ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পিত ও দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গঠনের জন্য কাজ করে যাচ্ছে৷ আমি জাহিদুল ইসলাম যদি জনগনের ভোটে ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে সদর ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের জন্য মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং মুক্ত সমাজ ব্যবস্থা গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ৷ সরকার থেকে আসা সকল প্রকার সুযোগ- সুবিধা সততার সাথে সাধারন জনগনের কাছে পৌছে দেবার মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ চাই৷ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিক্ষিত, সফল ব্যবসায়ি ও সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সকল শ্রেণীপেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন৷