ব্রাহ্মণপাড়ায় মরহুম আবদুল অদুদ চেয়ারম্যান ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আঃ অদুদ চেয়ারম্যান স্মরণে এলইডি কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা সদরে অবস্থিত কল্পবাস দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত উত্তরণ ক্লাব কতৃক আয়োজিত এলইডি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে এমআরসি ক্লাব কুমিল্লা এবং ফ্রেন্স ক্লাব কুমিল্লা ফাইনাল খেলায় অংশ নেয়। কল্পবাস উত্তরণ ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আঃ অদুদ চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান বেঙ্গল গ্রæপের এক্সিকিউটিভ ডাইরেক্টর শিক্ষানুরাগী মোঃ মাসেকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আঃ অদুদ চেয়ারম্যান এর সুযোগ্য সন্তান উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাবেদ কাউছার সবুজ, আয়কর উপদেষ্টা আবুল বাশার, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, যুগ্মআহবায়ক মোঃ এমদাদুল হক সবুজ, শরাফ উদ্দিন সরকার, ইউপি সচিব মোঃ তাজুল ইসলাম, সাবেক সেনা সদস্য মনিরুল আলম। খেলায় কুমিল্লা ফ্রেন্স ক্লাব এমআরসি ক্লাব কুমিল্লাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় উত্তরণ ক্লাবের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া