সু-শিক্ষিত জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম….হাজী জসিম উদ্দিন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ years ago

Spread the love

আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ বিনির্মানের কারিগর। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা থাকতে হবে। পাঠ্য বইয়ের পড়া ছাড়াও প্রতিটি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে সু-শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। তবেই আমরা পাব সমৃদ্ধ বাংলাদেশ। শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপিঠ সাহেবাবাদ ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রিয় কুমিল্লা নিউজের আয়োজনে সাধারন জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন। প্রিয় কুমিল্লা নিউজের প্রধান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভূইয়া এর সভাপতিত্বে হাসান খান পাঠান, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল এবং ছামসুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আমাদের কুমিল্লা’র ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, মোঃ মাহাবুবুর রহমান দিদার, বিদ্যুৎসাহী সদস্য সাহেবাবাদ ডিগ্রী কলেজ, মোঃ হুমায়ুন কবির অধ্যক্ষ, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, মনির হোসেন চৌধুরী চেয়ারম্যান, ৭নং সাহেবাবাদ ইউনিয়ন পরিষদ, সমাজ সেবক হাজী জাকির খান সম্রাট, হাজী আমানত উল্লাহ খান, মোঃ আকরামুল ইসলাম, গোলাম কিবরিয়া অপু, মোঃ আবুল কালাম আজাদ ভূইয়া স্বত্ত্বাধিকারী ভূইয়া প্রিন্টিং, এড. জাকির হোসেন জজ কোর্ট কুমিল্লা, মোঃ মনিরুল ইসলাম। এসময় সাংবাদিক বিভিন্ন স্কুল কলেজের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রধান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা করেন অতিথি বৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া