বুডিচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ৫অক্টোবর শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং-ব্রাহ্মণপাড়া অঞ্চলের উদ্যোগে বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দীন মুহাম্মদ। বুডিচং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, অধ্যক্ষ মুফতি মোঃ আমিনুল ইসলাম, জেলা উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল বারী, ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাওলানা মোঃ রেজাউল করিমসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সকল রুকনবৃন্দ।

  • বুড়িচং