শিদলাই আমীর হোসেন জোবেদা কলেজের বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হলেন মফিজুল ইসলাম

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. মফিজুল ইসলাম বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারা একজন শিক্ষক হিসেবে গৌরবের বিষয়। আমি বিশ্বাস করি, এই মনোনয়ন শুধু সম্মান নয়, বরং এটি একটি বড় দায়িত্ব-কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলায় আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের স্থান নয়, এটি একটি সমাজ পরিবর্তনের কেন্দ্র। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।

  • ব্রাহ্মণপাড়া