মোশাররফ হোসেন খাঁন চৌধুরী কলেজের সভাপতি হলেন এডভোকেট কামাল হোসেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খাঁন চৌধুরী কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট মোঃ কামাল হোসেন। গত ২২ অক্টোবর ব্রাহ্মণপাড়া উপজেলা মোশাররফ হোসেন খাঁন চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে এডভোকেট মোঃ কামাল হোসেন ও বিদোৎসাহী সদস্য হিসেবে মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া কে নির্বাচিত করা হয়। গত ২২ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি গঠন করা হয়। এডভোকেট মোঃ কামাল হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মরহুম মানিক মিয়া সাহেবের কৃতিসন্তান। তিনি ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি, ১৯৮৭ সালে কুমিল্লা সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় আইন কলেজ থেকে ২০০১ সালে এল এল বি ডিগ্রি অর্জন করিয়া বাংলাদেশ বার কাউন্সিল হতে ২০০৫ সালে এডভোকেটশিপ সনদ অর্জন করিয়া বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একজন নিয়মিত আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। মোশাররফ হোসেন খাঁন চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি এডভোকেট মোঃ কামাল হোসেন বলেন, এই প্রতিষ্ঠানটি এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই কলেজেটি প্রতিষ্ঠা করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খাঁন চৌধুরী। এই কলেজের শিক্ষার মান উন্নয়নে কমিটি, অভিভাবক, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সমন্বয়ে কুমিল্লা জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার চেষ্টা করব ।

  • ব্রাহ্মণপাড়া