ব্রাহ্মণপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাড়াই” এ¯েøাগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ গ্রামে অবস্থিত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন”জাহিদুল হোসেন হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন” ২০০০ ব্যাচ এর আয়োজনে প্রায় ৩০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টায় অত্র বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়। জাহিদুল হোসেন হাই স্কুল স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন” সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী মোঃ জুয়েল আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হুসেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক হারুনুর রশীদ। বক্তব্য রাখেন- ডাঃ মনিরুজ্জামান, এডভোকেট সালাউল ইসলাম, ফয়েজীয়া রাজ্জাকীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ, বিএসসি শিক্ষক মোঃ বাসির উদ্দিন, উত্তর নাগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি আবদুল নূর ফেরদৌস, অত্র প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য ওমর ফারুক, মোঃ শাহিন মিয়া, হাফেজ ইকবাল হোসেন। সংগঠনের কোষাধ্যক্ষ আলী আশ্রাফ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তোফায়েল হোসেন, সহকারী শিক্ষক গোলাম রাব্বানী সরকার, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সংগঠনের সহ-কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, অভিভাবক সদস্য হাবিবুর রহমান স্বপন, সেলিম মিয়া, হাজী মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, মানিক মিয়া প্রমূখ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লন্ডন প্রবাসী মোঃ জুয়েল আহাম্মদ বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালেও আমাদের সংগঠনের মাধ্যমে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দেওয়ার চেষ্টা করেছি। জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ আমার বন্ধুরা সকলেই মিলে অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আজ ৩০ টি পরিবারকে কম্বল বিতরণ করেছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

  • ব্রাহ্মণপাড়া