কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, ব্রাহ্মণপাড়া থানা এস আই সুজন কুমার আচার্য, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ (লাভলু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃ আতিকুর রহমান, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, আব্দুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাসুদ আলমসহ উপস্থিত ছিলেন।
সভায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
এছাড়া দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।