ব্রাহ্মণপাড়ায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই ¯েøাগানকে ধারণ করে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২ মার্চ) রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল করিম, এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভল, জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া