ব্রাহ্মণপাড়ায় মাধবপুরে এরশাদ সরকারের উদ্যোগে ৪শত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র শীত বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

“মানবতার বোধ জাগ্রত হোক -বিবেকের তাড়নায়” ¯েøাগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন ১নং মাধবপুর ইউনিয়নের প্রায় ৪০০ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কাতার প্রবাসী ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এরশাদ সরকার। তার ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শনিবার ও রোববার দুইদিন ব্যাপী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন উইপি সদস্য মোঃ শাহীন মিয়া, ইউপি সদস্য সুলতান আহমদ, ইউপি সদস্য শাহ-জাহান, ইউপি সদস্য হাজী আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বাশার, মোঃ তুহিন সরকার, মোজাম্মেল হক মাস্টার, মোঃ ফয়েজ মেম্বার, মোঃ নুরুল হক, আবুল খায়ের, ইমান হোসেন, কায়ুইম সরকার, মানিক ভূঁইয়া, আরিফ আখন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এরশাদ সরকার বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমি সব সময় মাধবপুর ইউনিয়নবাসীর পাশে থেকে সেবা করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া