ব্রাহ্মণপাড়ায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ২ years ago

Spread the love

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মনোনয়ন দাখিলের শেষ দিনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৩ জন প্রার্থী। বৃহস্পতিবার (২ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এসব প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট শামীমা চৌধুরী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক এডভোকেট জাহান আরা বেগম। তৃতীয় ধাপের এ নির্বাচনে আগামী ৫ মে রবিবার মনোনয়নপত্র বাছাই, ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • ব্রাহ্মণপাড়া