উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৪ নেতাকে শোকজ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে দলীয় সিদ্ধান্তকে না মেনে নির্বাচনে প্রার্থী হওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে। গত ১৩ মে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে তাদেরকে শোকজ করা হয়েছে। যাদেরকে শোকজ করা হয়েছে তারা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক সরকার মিঠূন, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া অপু, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্রামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য তাহমিনা হক পপি।

  • ব্রাহ্মণপাড়া