গোলাপ খান সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাহেবাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মোঃ আমানত খান এর বড় ভাই মোঃ গোলাপ খান। যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে আগামী (ছয়) মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, অভিভাবক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম আলেক। এ বিষয়ে সাহেবাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ ফরিদ উদ্দিন ডিলার (সাবেক চেয়ারম্যান) ও সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ডিলার বলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে তরুন সমাজসেবক মোঃ গোলাপ খান নির্বাচিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দিত। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মোঃ গোলাপ খান বলেন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  • ব্রাহ্মণপাড়া