কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজু কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি গত ১৭ বছর পূর্বেও শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। সেসময় তিনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। শশীদল ইউনিয়নবাসী নতুন ভাবে আবারও দায়িত্ব নেয়ায় আনন্দিত ও উচ্ছ্বাসিত হয়েছেন। তারা আশা প্রকাশ করেন মজিবুর রহমান মজু পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষা সমৃদ্ধি উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও সমাজসেবা কাজে ভুমিকা রেখে যাচ্ছেন।