“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকায় এমপি প্রার্থী- ১০, মাঠে প্রচারণায় সক্রিয়-৩

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) উপজেলার ১৭ ইউনিয়নের প্রতিটি গ্রাম ও পাড়া- মহল্লার চায়ের দোকান এবং হাট- বাজারের মোড়ে মোড়ে। গত ২২ জানুয়ারী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। উঠান বৈঠক, লিফলেট বিতরণ, গণসংযোগের মাধ্যমে দিন-রাত গ্রাম, পাড়া- মহল্লার ভোটারদের নিকট ছুটে চলছেন। সেই সাথে দলীয় নেতা- কর্মী ও শুভাকাক্সক্ষীরা নিজেদের পছন্দের দল এবং দলীয় মনোনীত প্রার্থীর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য পাড়া ও মহল্লায় অফিস উদ্বোধন করেছেন। প্রতিটি দলের নেতা কর্মীরা তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য নারী-পুরুষ, যুবক-যুবতী সকল ভোটারদের মনোযোগ আকর্ষন অর্জনের চেষ্টা করছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করছেন। জানা যায়, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিভিন্ন দল থেকে ১০ প্রার্থী থাকলেও প্রচার প্রচারণায় ৩ জন প্রার্থী ও দলীয় নেতা কর্মীদের সক্রিয় থাকতে দেখা যায়। আর বাকি ৭ জন ব্রার্থী ও তাদের দলীয় নেতা কর্মীদের ভোটের মাঠে হদিস পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের আয়েস মন্সীর ছেলে বাংলাদেশ মসলিমলীগ পার্টির “হারিকেন” প্রতীকের প্রার্থী আবুল কালাম ইদ্রিস, বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের নোয়াপাড়ার সফিক ডাক্তারের বাড়ীর মোঃ আবদুল ওয়াদুদ নেওয়াজের ছেলে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির “আপেল” প্রতীকের প্রার্থী তানজিল আহমেদ, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের মোসলেহ উদ্দিন মাস্টারের বাড়ীর মোছলেহ উদ্দিন আহমেদ এর ছেলে বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর “দাঁড়িপাল্লা” প্রতীকের প্রার্থী ড. মোবারক হোসাইন, বুড়িচং উপজেলার কাবিলা গ্রামের দূর্গাপুর নোয়াপাড়া এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) “আম” প্রতীকের প্রার্থী মোঃ আবুল বাশার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুরের দৌলতপুরের ছায়াবিতান হাউজিং এলাকার মোঃ জাহের মিয়ার ছেলে জাতীয় পার্টির “লাঙ্গল” প্রতীকের প্রার্থী মোঃ এমরানুল হক, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী নদী এলাকার বাগড়া ওয়ালী মেম্বারের বাড়ীর নুরুল ইসলামের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি “ধানের শীষ” প্রতীকের প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা এবং সিটি কর্পোরেশনের আহাম্মদ নগর ২২ নং ওয়ার্ডের কচুয়া এলাকার আবদুল লতিফের ছেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টি’র “হাতপাখা” প্রতীকের প্রার্থী মোঃ রাশেদুল হক, বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামের বাইশাগাজী বাড়ীর মোজাম্মেল হক ভূইয়ার ছেলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, কুমিল্লা আর্দশ সদর উপজেলার দক্ষিণ চর্থা এলাকার তাহের ভিলার বাসিন্দা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) “তারা” প্রতীকের প্রার্থী শিরিন আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের আবদুল হান্নানের ছেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির “কাস্তে” প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের প্রচার প্রচারণার কাজ তফসিল ঘোষণার আগে থেকেই শুরু হয়েছে। প্রার্থীরা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভোটারদের নিকট দোয়া চেয়েছেন এবং তফসিল ঘোষণার পর পুরোদমে প্রচার প্রচারণার কাজ বিভিন্ন কলা কৌশল চালিয়েছেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন ও পাড়া- মহল্লায় মিছিলের মাধ্যমে ভোটারদেরকে জানান দিয়েছেন। কিন্ত ভোটের মাঠে শুরু থেকে ৩ জন প্রার্থীকে সক্রিয় ভাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা করতে দেখা গেলেও বাকী ৭ জন প্রার্থী ও তাদের দলীয় নেতাকর্মীদের হদিস পাওয়া যাচ্ছে না। ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র যোবায়ের আহমেদ ভূইয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মোঃ জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা। অপর দিকে বাংলাদেশ মসলিমলীগ পার্টির প্রার্থী আবুল কালাম ইদ্রিস, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ পার্টির তানজিল আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মোঃ আবুল বাশার, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মোঃ রাশেদুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর শিরিন আক্তার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফীসহ তাদের দলীয় নেতাকর্মীদের দেখা মিলে নাই। বিভিন্ন গ্রাম ও হাট বাজারের গাছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির প্রার্থী মোঃ রাসেদুল ইসলামের ফেষ্টুন দেখতে পাওয়া গেলেও ভোটাররা তাকে এখনো দেখতে পায় নাই বলে স্থানীয় ভোটারগণ জানিয়েছে। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামের ভোটারদের নিকট জানতে চাইলে তারা ৩ জন প্রার্থীকে মাঠে দেখতে পেয়েছেন। তাছাড়া অন্য প্রার্থীদেরকে দেখেন নাই এবং তাদের নামও শুনে নাই বলে জানিয়েছেন। তবে ভোট কাকে দিবেন তা প্রকাশ করেন নাই। নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া