ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন সাবেক এমপি মজিবুর রহমান মজু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকাসহ সারাদেশে সভা-সমাবেশ ও গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন সাবেক এমপি ও সাবেক ৪ দলীয় ঐক্য জোট এর বুড়িচং-ব্রাহ্মণপাড়ার আহবায়ক মজিবুর রহমান মজু। তিনি গত বেশ কিছু দিন যাবৎ তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৫ এর শশীদল ইউনিয়নসহ বুড়িচং- ব্রাহ্মণপাড়ার বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষের মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম এর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান এ আসনে যোগ্য প্রার্থী নির্বাচিত করেছেন। হাজী জসিম উদ্দিন দীর্ঘদিন এ জনপদে কাজ করে যাচ্ছেন। বিপুল ভোটের ব্যাবধানে এ আসনে ধানের শীষের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সাবেক এমপি আরো বলেন, আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষনা করেছেন ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে এদেশ থেকে দূর্নীতি নির্মূল করা। একটি সোনার বাংলাদেশ বিনির্মানে তিনি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য মজিবুর রহমান মজু সকলের প্রতি আহবান জানান।

  • বুড়িচং- ব্রাহ্মণপাড়া