বুড়িচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র দাখিল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ২ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষদিন পর্যন্ত বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী, বুড়িচং উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সেক্রেটারী এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য তারেক হায়দার এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।

  • বুড়িচং