ব্রাহ্মণপাড়ায় মরহুম জামাল উদ্দিন মাষ্টারের মৃত্যুতে পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির দোয়া

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম বাজারের জনকল্যাণ ট্রেডার্সের সাধারণ সম্পাদক ও গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা জামাল উদ্দিন মাষ্টার এর মৃত্যুতে ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সহ-সভাপতি ডাঃ মোঃ ইউনুস সরকার এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ, জনকল্যাণ ট্রেডার্সের ম্যানেজার মোঃ আমির হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম আখন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক খোকন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, আব্দুল খালেক, শাহাদাত হোসেন, মুমিন সরকার, সিদ্দিকুর রহমান, খালেকুর রহমান লোহানী, আলমগীর হোসেন, মিজানুর রহমান, মনিরুল ইসলাম, সোহেল ইসলামসহ মরহুমের পরিবারের সদস্য, বাজার কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। সবশেষে মরহুমের রুহের আতœার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মোবারক হোসাইন। উল্লেখ্য, মরহুম মোঃ জামাল উদ্দিন মাষ্টার গত (২৪ নভেম্বর) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন।

  • ব্রাহ্মণপাড়া