ব্রাহ্মণপাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে ২ দিনব্যাপী প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ১০টায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাচন কার্য্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন (দেবিদ্ধার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের সিনিয়র এএসপি মো. শাহীন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হোমনা, তিতাস, মুরাদনগর, দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ। এতে ৬৪ জন প্রিজাইডিং, ৩৭৫ জন সহকারি প্রিজাইডিং ও ৭৭০ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করেন। শুক্রবার (৩০ জানুয়ারী) ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নক কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।

  • ব্রাহ্মণপাড়া