ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

‌কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) মেলার সমাপনী দিনে উপজেলা ভূমি কার্যালয় (এসিল্যান্ড অফিস) এর উদ্যোগে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। একইদিন বিকেলে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের প্রতিনিধিদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। কুইজ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মানস কুমার রায়।
এছাড়া উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার তানিয়া আক্তারসহ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি উপসহকারী কর্মকর্তাগণ এবং উপজেলা ভূমি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া