ব্রাহ্মণপাড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ঢাকায় শিক্ষক, কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশের ন্যাক্কার জনক হামলার প্রতিবাদ ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি চান্দলা কে বি স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ সাইদুর রহমান, সহকারি অধ্যাপক মোঃ আবদুল কুদ্দুস, সহকারি অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রভাষক মাওলানা মিজানুর রহমান আতিকী, প্রধান শিক্ষক মোঃ মুমিনুল হক ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সুপার মাওলানা মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান এবং সহকারি শিক্ষক বৃন্দ।
এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আজ দেশের শিক্ষক সমাজ তাদের ন্যায্য দাবীর কথা বলতে গিয়ে পুলিশের হাতে হেনস্থার শিকার হচ্ছে।আমরা মানুষ গড়ার কারিগররা আজ অবহেলার পাত্র। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রেনী কক্ষে ফিরে যাবনা। সরকারকে মনে রাখতে হবে, আমরা কারুর করুনা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আধিকার আদায় করতে যদি আরো কঠিন পদক্ষেপ নিতে হয় তবে আমরা সেই পথে আগাব। সবাইকে আবারও মনে করিয়ে দিতে চাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ইনশাআল্লাহ।

  • ব্রাহ্মণপাড়া