ব্রাহ্মণপাড়ায় কলেজ শিক্ষক পরিবারের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ মুন্নী ইসলাম উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার ৪ আগস্ট বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুন্নী ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) তারেক রহমান, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ মোঃ আবুল হোসেন সরণ, অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল, অধ্যক্ষ সেতারা বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক সাফায়েত উল্লাহসহ বিভিন্ন কলেজের শিক্ষকমন্ডলী।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মুন্নী ইসলাম উপজেলার শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনাসহ এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে শিক্ষক সমাজের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসন ও শিক্ষক সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ব্রাহ্মণপাড়া