যথাযোগ্য ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণপাড়ায় পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Spread the love

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসল্লিরা এক মাস রোজা পালন শেষে আজ জামাতে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে শুরু করেছেন ঈদ উদযাপন।ধনী-গরিব এক কাতারে দাঁড়ানো, আনন্দে ভেসে সাম্যের নিদর্শন স্থাপনই পবিত্র ঈদুল ফিতর। আর এভাবেই ঈদুল ফিতর পালিত হচ্ছে পুরো দেশজুড়েই। পবিত্র ঈদুল ফিতরের উৎসব ঘিরে মুমিন হৃদয়ে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ। কারণ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি ভাগাভাগি করা। ঈদ মানে আত্মত্যাগের মহিমায় নিজেকে শাণিত করা।
রমজান মহান আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত ও মাগফিরাতের সুসংবাদ নিয়ে আসে। মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ এবং পরকালের জীবনকে সমৃদ্ধ করেন। পার্থিব জীবনে মুসলমানদের জন্য এটা অনেক বড় আনন্দের বিষয়। আরও আনন্দের বিষয় হচ্ছে মাহে রমজান শেষে খুশির ঈদ। কারণ এই ঈদ ফিতরা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদ ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে। ঈদ ধর্মীয় উৎসব হলেও এটি মূলত গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে। এদিকে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উল ফিতর অনুষ্ঠানের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। প্রতিটি মসজিদ ও ঈদগাহ্ বাংলাদেশ ও ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • ব্রাহ্মণপাড়া