হরিপুর যুবসমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত বুধবার ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর যুবসমাজের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ করার সময় উপস্থিত ছিলেন দক্ষিণ হরিপুর যুবসমাজের উপদেষ্টা ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম,হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন,স্বেচ্ছাসেবি মোঃ জাকির হোসেন সুমন, আবু ইউসুফ, নূরে আলম, ফারুক পুলিশ, মোঃ শরিফ, সোলেমান হোসেন, মাইনুদ্দিন, রাতুল, রাহাত, তামবির, খানজাহান আলী, মেহেদী হাসান, মাসুদ, আলাউদ্দিন, আলিফ, রোমান, সোহাগ, সেলিম,জসিম, আরিফ, সামির, ইমন, শাওন, শফিউল, আকরাম, সোহাগ প্রমুখ।

  • বুড়িচং