৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১০টায় বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ সুজন চৌধূরী সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি সানাউল্লাহ রাসেল।
জামাল উদ্দিন মোল্লার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান সৌরভ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা সভাপতি মোঃ সফিউল্লাহ।
আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির, তারিকুল ইসলাম পিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক ও ছাত্রছাত্রীরা।