পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বুড়িচং গড়ার প্রত্যয়ে বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রভাষক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম।
সোসাইটির সেক্রেটারি কাজী খোরশেদ আলমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন এবং বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল করিম শাকিল, সহ-সেক্রেটারি মাওলানা মোঃ জাকারিয়া খান, মোশাররফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ তাজুল ইসলাম, সদস্য মোঃ শরীফুল ইসলামসহ সোসাইটির অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।