ব্রাহ্মণপাড়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে দুলালপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. আবুল কালাম আজাদ (কালাম মেম্বার), মো. শাহ আলম মাহাজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সরকার, সিনিয়র সহসভাপতি মো. মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার মেম্বার, অর্থবিষয়ক সম্পাদক মো. আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ভুট্টু মেম্বার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম বাকি, অলি উল্লাহ মৈশান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দুলালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুর রহিম অপু, সদস্য সচিব মো. জাকির হোসেন, যুবদল নেতা আমিনুল ইসলাম মৈশান, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, মো. সোহেল ভূঁইয়া, সেলিম সরকার, আব্দুস ছাক্তার আমিন, আলমগীর হোসেন, মো. স্বপন, মো. রানা সরকার, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. মামুন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, ছাত্রদল নেতা মহিবুল ভূঁইয়া ও শ্রমিক দল নেতা মো. জামাল হোসেন, খোরশেদ আলম, কবির হোসেন, আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া