যেই গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গনতন্ত্র ফিরে পাবে- হাবিব উন নবী সোহেল

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল বলেছেন- অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেস্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জাতির এবং আমাদের প্রত্যাশা খুব শীগ্রই দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করে নিরপক্ষ নির্বাচন উপহার দেবেন। দেশের জনগণ যেই মুল্যবান ভোটের অধিকার হারিয়েছিল সেই ভোটের অধিকার ফিরে পাবেন নির্বাচনের মাধ্যমে। যেই গনতন্ত্র কে শেখ হাসিনা হত্যা করেছিল সেই গনতন্ত্র ফিরে পাবে। গতকাল ২০ ডিসেম্বর শুকবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল। বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগের অধ্যক্ষ সেলিম ভূইয়া। উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাস সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন দোলনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসূফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক মোঃ মোস্তফা জামান। শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন আমেরিকার সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়া।

  • বুড়িচং