বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণপাড়া কুমিল্লার উদ্যোগে গ্রাম বাংলা রিসোর্টে মতবিনিময় সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাল চন্দ্র শীল প্রধান শিক্ষক, চান্দলা কেবি হাইস্কুল এন্ড কলেজ। সঞ্চলনায় ছিলেন, প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, বেজুড়া শেখ মুজিব উচ্চ বিদ্যালয়। সভায় শিক্ষকমন্ডলী বিভিন্ন তথ্যবহুল আলোচনার মাধ্যমে শিক্ষক সমিতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে সমিতিকে শক্তিশালী এবং তরান্বিত করার লক্ষ্যে মতামত প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভুইয়া বলেন সমিতিকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখতে হবে এবং সমিতির গুরুত্বপূর্ণ পদে কোন রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত না করার জন্য প্রস্তাব রাখেন তিনি। শিক্ষকদের পক্ষে যে কোন আন্দোলনে অংশগ্রহণ করার জন্য সমিতির সদস্যদের আহবান জানানো হয়। সভাপতির বক্তব্যে রাখাল চন্দ্র শীল বলেন, বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে, জুলাই আন্দোলনের পর বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে অভিযোগকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সমিতিকে এগিয়ে নেয়ার জন্য সদস্যদের আহবান জানান। মতবিনিময় সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন সমিতির সেক্রেটারি মোঃ নুরুল ইসলাম প্রধান শিক্ষক পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়।