বুড়িচংয়ে আলিম মাদ্রাসায় কাগজপত্র জালিয়াতি করে দুই শিক্ষককে এমপিওভুক্ত করার অভিযোগ

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা বুড়িচংয়ে বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসায় কাগজপত্র ও নম্বর ফর্দ জালিয়াতি করে দুই শিক্ষককে এমপিওভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকরা হলেন, বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম ও বাংলা প্রভাষক আবুল কালাম মোহাম্মদ আব্দুল্লাহ। অভিযোগের ভিত্তিতে জানা যায়, বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসার রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলাম যার ইনডেক্স নাম্বার-গ০০৩০৯৮১ ও বাংলা প্রভাষক আবুল কালাম মোহাম্মদ আব্দুল্লাহ যার ইনডেক্স নাম্বার-গ০০৩০৯৮২, তাহারা নিয়োগ পরীক্ষায় সৃজনপূর্বক তথ্য গোপন করে গত ২০২২ সালের পহেলা অক্টোবর কাগজপত্র ও নম্বর ফর্দ জালিয়াতি করে এমপিও ভুক্ত করা হয়। উল্লেখিত নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিরাজদৌলা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মাদ্রাসার সভাপতিসহ তাদের স্বাক্ষর জাল জালিয়াতি করা হয়। নম্বর ফর্দে নিয়োগ বোর্ডের সদস্য সচিব এবিএম জয়নাল আবেদীনের স্বাক্ষর ও সিলও নেই। যার ফলশ্রæতিতে শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (মাদ্রাসা) ১৮ নং কলামে এমপিও স্থগিত, কর্তন ও বাতিল করণ আদেশের ১৮.১ (ঙ) নং এ বলা আছে জাল নিয়োগ সংক্রান্ত রেকর্ড প্রদান করলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ কর্তৃক সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত/ বাতিল করণ করা হবে। অভিযোগকারী মোহাম্মদ মোকাম্মেলুল হক বলেন, নিয়োগ বোর্ডের ১১ জন সদস্যদের মধ্যে সকল সদস্য নম্বর ফর্দে স্বাক্ষর করে নাই। বিশেষ করে অধ্যক্ষ ও শিক্ষা অফিসারের স্বাক্ষর এবং সীল নেই। তাই আমি তাদের নিয়োগ বাতিল করার জন্য অভিযোগ করেছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, এগুলো করে থাকলে অফিস করেছে আমি এ বিষয়ে কি বলবো। এগুলো অফিসে খোঁজ নিলে জানতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে বুড়িচং সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন বলেন, আমি তাদেরকে কাগজপত্র জমা দেওয়ার জন্য দুইবার নোটিশ করেছি। কিন্ত তারা কোন কাগজপত্র জমা দেয় নাই। বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, এটা আমার সময়ে নিয়োগ না। আর মাদ্রাসার এমপিও হইছে ২০২২ সালে। কিন্তু তার নিয়োগ হয়েছে অনেক আগে। আর কাগজপত্র জালিয়াতি বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

  • বুড়িচং