বুড়িচং উপজেলা পরিষদ মাদরাসা শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্টিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় বুড়িচং সুন্নিয়া সিনিয়র মাদরাসা হল রুমে বুড়িচং উপজেলা পরিষদ মাদরাসা শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বাকশীমুল সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলামের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, কোরপাই মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুর রহমান সরকার, কালাকচুয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, শ্রীপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এইচ এম মহিউদ্দিন, শিকারপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, ইছাপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ও শংকুচাইল দাখিল মাদরাসার সুপার মাওলানা মীর হোসাইন প্রমুখ। বুড়িচং উপজেলার ২৯টি মাদারাসা বৃত্তি প্রাপ্ত ১৪৫ জনের হাতে নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। এসময় বৃত্তি ছাত্রছাত্রীদের অভিভাবক এবং বিভিন্ন মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং