ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত প্রতিরোধে মহড়া এবং র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারেক রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান, বিআরডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জাহিদ হাসান, সমাজসেবা কর্মকর্তা মোঃ বিল্লাল চৌধুরী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ হালিম, প্রকৌশলী বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হুসাইন, প্রকৌশলী বাস্তবায়ন অফিস সহকারি মিরাজুল ইসলাম, লিপু চন্দ্র রায়, সুরেশ জয়দরসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, মানুষকে সচেতন করা, যেন আমরা ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের রক্ষা করি। দুর্যোগ কখনও আগাম জানিয়ে আসে না। তাই প্রতিরোধই হলো সর্বোত্তম প্রস্তুতি। আমরা যদি সচেতন হই, সঠিক নিয়ম মেনে চলি, তবে অনেক ক্ষতি এড়ানো সম্ভব।

  • ব্রাহ্মণপাড়া