বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, শিক্ষা কর্মকর্কা মুহম্মদ শহীদুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, অধ্যক্ষ হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • ব্রাহ্মণপাড়া