বুড়িচংয়ে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার ওলামাদের সমাবেশ অনুষ্ঠিত

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

বুড়িচংয়ে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ ফেব্রæয়ারী সকাল ১০টায় ওলামা বিভাগ বুড়িচং শাখার উদ্যোগে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সম্মেলন কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মুপতি মাওলানা মেঃ আবদুচ্ছালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি নাওলানা মিজানুর রহমান আতিকী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশনের বুড়িচং উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ অহিদুর রহমান। বাংলাদেশ মসজিদ মিশনের কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মাওলানা মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বিভাগ কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি মোঃ ইউনুস মিয়া, বাংলাদেশ মসজিদ মিশনের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা ওবাইদূস সোবহান মামুন সাঈদী। এছাড়া বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। রাজাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসাইন, ময়নামতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুজ্জামান, জগতপুর এডিএইচ ফাজিল মাদরাসার সহ-অধ্যাপক মাওলানা আবু নাঈম সাইফি, শংকুচাইল দাখিল মাদরাসার সহ সপুার মাওলানা আ ন ম ফখরুল ইসলাম, মাওলানা মোল্লা আল আমিন শিল্পী, বাকশীমুল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম, খাড়াতাইয়া বালিকা মাদরাসার সুপার মাওলানা কামালুল হক কাউসার প্রমুখ।

  • বুড়িচং