তরুণরাই আগামীদিনে সমাজ তৈরি ও জাতি গঠনে ভূমিকা রাখবে…..ড. মোবারক হোসাইন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Spread the love

কেন্দ্রীয় ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর এডভোকেট মোবারক হোসাইন বলেছেন, তরুণরা আগামীদিনে সমাজ নির্মাণ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, ‘‘যদি আমরা যুব সমাজকে খেলাধুলা ও আনন্দদায়ক পরিবেশে গড়ে তুলতে পারি এবং তাদের মেধা বিকাশের সুযোগ প্রদান করি, তবে তারা একটি উন্নত, সুন্দর ও শক্তিশালী সমাজ ও রাষ্ট্র গড়ে তুলবে।’’ গতকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় মিনি ক্রিকেট ও মিনি ফুটবল ম্যাচ। নাইঘর নোয়াপাড়া, মহালক্ষীপাড়া ও বালিনা গ্রামের যুবক-তরুণদের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি ডক্টর এডভোকেট মোবারক হোসাইন। তার বক্তব্যে তিনি যুব সমাজের উন্নতির জন্য খেলাধুলা এবং মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরেন। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, দি ভিশন হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, কুমিল্লা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ইব্রাহীম এবং কাজী ফারুক আহমেদ।ক্রীড়া অনুষ্ঠান শেষে সাবেক সভাপতি ডক্টর এডভোকেট মোবারক হোসাইন বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই অনুষ্ঠানগুলো যুব সমাজের মধ্যে ঐক্য এবং খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

  • ব্রাহ্মণপাড়া