ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মডেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণপাড়া মডেল একাডেমী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্রাহ্মণপাড়া মডেল একাডেমীর অধ্যক্ষ মোঃ খোরশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ধুশিয়া আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা এবং আব্দুল মতিন খসরু মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল একাডেমীর পরিচালক ডা. মোঃ ইউনুছ সরকার, উত্তরা আবাসিক এলাকার সভাপতি মোঃ আব্দুল মান্নান ও সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মডেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া