ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। একই সঙ্গে চার দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রোববার (৪ অক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর শেখ মো. শহীদুল ইসলাম ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে নতুন যোগদান করা সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের উদ্দেশে অরিয়েন্টেশন প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। চার দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে।
এ সময় দীর্ঘভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসেকুল ইসলাম রোমান সরকার এবং টাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন পাশাসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া