কুমিল্লায় বিজিবির অভিযানে ৪০ লক্ষ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে কুমিল্লার বিভিন্ন উপজেলায় থেকে ৪০,৯২,২০০/-টাকা মূল্যের বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা শংকুচাইল, শশীদল, সালদানদী ও খারেরা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে কসবা ও মাদলা বিওপি গত (৩ জানুয়ারি) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪০,৯২,২০০/-(চল্লিশ লক্ষ বিরানব্বই হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, শাড়ি ৩৫৬ পিস, কিসমিস ৬৯ কেজি, বাসমতি চাউল ১৪০৪ কেজি, গরু ২টি, চকলেট ৪৩২০ পিস, চিনি ৫৪৮০ কেজি, চুড়ি ১১৩ প্যাকেট, জিরা ৪৩ কেজি, জুতা ৫৮ জোড়া, ফুচকা ২১৩ প্যাকেট, বাংলাদেশী রসুন ২৮ কেজি, বিভিন্ন প্রকার কাপড় ২৮৩ পিস, রেড বুল ৮৪ বোতল, ফেন্সিডিল ০২ বোতল, ইস্কাফ সিরাপ ৪৫ বোতল এবং হুইস্কি ৩৬ বোতল। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।

  • কুমিল্লা