কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ ফেব্রæয়ারী) শনিবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন তথ্য মন্ত্রনালয়ের ক্রয় কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নূরুল আমীন সরকার। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. মহসিন কবির সরকার এর সভাপতিত্বে ও মাসেকুল ইসলাম সরকার (রোমান) ও জাকির হোসেন মাস্টার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আয়কর উপদেষ্টা মোঃ কাইয়ুম সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, কাজী মোঃ মোবারক হোসেন, মালদ্বীপ প্রবাসী মো. জসিম উদ্দিন, আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম কাজল, সাইফুল ইসলাম সোহাগ, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম, স্কুলের অভিভাবক সদস্য মো. শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহজালাল সরকার। এসময় আইয়ুব সরকার রুবেল, মোঃ সুমন সরকার, মোঃ জমির হোসেন সরকার, সাংবাদিক ফারুক আহাম্মদ, সাংবাদিক মো. বাছির উদ্দিন, শাহজালাল সরকার, মোঃ শাহজালাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথি বৃন্দ।