এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

Spread the love

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ওশান হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় স্কুল মাঠে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ও অনিয়মিত ১৮৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।

 

এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আল আমিন, মোঃ মাজহারুল হক, মোহাম্মদ দিদার মোস্তফা, হুমায়ুন কবির ভূঁইয়া, মোসা: শারমিন সুলতানা, মোঃ ওমর ফারুক, জহিরুল ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ, ডালিম মিয়া, সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মহসীন সরকার, মোঃ আসিফ নূর খান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র দেওয়ান গাজী।

 

এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আলাউদ্দিন মাহাবুব ও এইচ এম এনামুল হাসান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া