আগামী নির্বাচন হবে কোরআনকে জাতীয় সংসদে পাঠানোর নির্বাচন। যেখান থেকে কুরআনের আইন প্রতিষ্ঠা করা হবে। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দল মত নির্বিশেষে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নেই। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও শিক্ষা-প্রতিষ্ঠানে গনসংযোগকালে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। একটি ইসলামী রাষ্ট্র গড়ে তোলবো। এসময় মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মনির হোসেন, আবুল হাসেম, ডাঃ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, মো. হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, শফিকুল ইসলাম, জাকির হোসেনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।