ব্রাহ্মণপাড়ায় সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীরাত পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা সীরাতুন্নবী সা. উদযাপন কমিটি উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার, মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা ড. হেফজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া ইসলামি সমাজকল্যাণ পরিষদের সভাপতি আবদুল বারী। অনুষ্ঠানে মাওলানা আনিছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, খোন্দকার মো. শাহজালাল, মো. ইব্রাহিম খলিল, মো. তৌফিকুল ইসলাম। এছাড়া মাওলানা আবদুর রহমান, মাওলানা কাজী আবদুল হান্নান সরকার, অধ্যাপক আমিরুল ইসলাম প্রমুখ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

  • ব্রাহ্মণপাড়া