ব্রাহ্মণপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন ও চেক বিতরণ

লেখক: গাজী রবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বন্যায় ক্ষতিগ্রস্থদের ১৬টি পরিবারকে মাঝে টিন ও চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলামের তত্ত¡াবধানে ও নির্বাহী অফিসারের ত্রাণ তহবিল থেকে প্রত্যেকটি পরিবারকে ৮ টি করে টিন এবং ৩ হাজার টাকার চেক করা হয়। এসময় উপস্তিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ কামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, লিপু রায়সহ পিআইও অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া